ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদভিত্তিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তকবীর হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবদুল হান্নান আকিব দায়িত্ব পেয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকিব বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বরং ক্লাবের লক্ষ্য বাস্তবায়ন ও শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখি। ব্যবসায় প্রশাসন অনুষদের ছয়টি বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতা বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ক্লাবকে একটি সুসংগঠিত ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল অঙ্গীকার।
নবনিযুক্ত সভাপতি তকবীর হাসান হৃদয় বলেন, আমার লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও পেশাগত বিকাশে কাজ করার মাধ্যমে তাঁদের যোগ্য ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা। একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবকে ক্যাম্পাসের অন্যতম শীর্ষস্থানীয় এবং দেশের সুপরিচিত বিজনেস ক্লাবে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ, সম্মানিত উপদেষ্টামণ্ডলীর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনায় যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করব এবং আমাদের ভিশন বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন