জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন নৃ-তার্কিক সংঘের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
শনিবার (১০ অক্টোবর) ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়। ফাইনালে টিম সাম্যবাদী ও টিম নির্ঝর মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন হয় টিম সাম্যবাদী। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন ওয়াসিফ।
শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, মুক্তবুদ্ধির চর্চা ও গঠনমূলক বিতর্কের সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ বিষয়ে নৃ-তার্কিক সংঘের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন বলেন, “যুক্তির ধারা চলমান থাকুক। আমরা চাই, বিতর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তিবোধ ও সত্য অনুসন্ধানের চর্চা আরও সমৃদ্ধ হোক। বিতর্ক কেবল জয়-পরাজয়ের বিষয় নয় বরং ভিন্নমতকে বোঝা, যুক্তির ভিত্তিতে নিজের অবস্থান তুলে ধরা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নৃ-তার্কিক সংঘ ভবিষ্যতেও এ ধারাকে এগিয়ে নিতে কাজ করে যাবে।”

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন