শরৎ বরণে উৎসবমুখর যবিপ্রবি: জলতরঙ্গের ক্যানভাসে 'শরৎ শুভ্রম

আপডেটঃ ০৮ অক্টোবর, ২০২৬ | ১২:৩৯ ০ শেয়ার
শরৎ বরণে উৎসবমুখর যবিপ্রবি: জলতরঙ্গের ক্যানভাসে 'শরৎ শুভ্রম

বর্ষার বিদায়ের পর ঋতুরাণী শরতের স্নিগ্ধতা ও শুভ্রতার বার্তা ছড়িয়ে দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন 'জলতরঙ্গ'-এর বিশেষ ঋতু উৎসব ‘শরৎ শুভ্রম - পর্ব ৪’। গতকাল ৭ই অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের বিপরীত পাশের উন্মুক্ত প্রাঙ্গণে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই শরৎ উৎসব উদযাপন করেন শিক্ষার্থীরা।

উৎসবকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যস্ত প্রস্তুতি লক্ষ্য করা যায়। সড়ক আলপনায় রাস্তা রাঙানো, মনোমুগ্ধকর মঞ্চ সজ্জা, খাবারের স্টল এবং বিশেষ ফটো বুথ তৈরিতে ব্যস্ত সময় পার করেন সংগঠনের সদস্যরা।

উৎসবের নির্ধারিত দিনে সকাল ১০টায় বর্ণিল আলপনা উন্মোচনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর বেলা ১১টায় বিভিন্ন খাবারের স্টল ও উৎসবের প্রধান আকর্ষণ 'বিশেষ ফটো বুথ' উদ্বোধন করা হয়। নীল আকাশ ও কাশফুলের নান্দনিক আবহে সাজানো ফটো বুথে ছবি তুলতে এবং ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলোতে দিনভর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভিড় জমতে দেখা যায়।

দিনব্যাপী নানা আমেজের পর উৎসবের সমাপনী পর্বে বিকেল ৫টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে জলতরঙ্গের প্রতিশ্রুতিশীল শিল্পীদের সুনিপুণ পরিবেশনায় পরিবেশিত হয় শরতের গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। জলতরঙ্গের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো যবিপ্রবি প্রাঙ্গণ।

এ বিষয়ে আয়োজকরা জানান, "শরতের পরিষ্কার শুভ্র নীলাভ আকাশের নিচে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। যবিপ্রবিয়ানদের পদচারণায় ক্যাম্পাসকে রঙিন ও মুখরিত করে তুলতে পেরে আমরা আনন্দিত। সাধারণ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সার্থক করেছে। ভবিষ্যতে সংস্কৃতি চর্চার এই ধারা আমরা আরও বিস্তৃত করতে চাই।"

উল্লেখ্য, যবিপ্রবির অন্যতম সক্রিয় সাংস্কৃতিক সংগঠন 'জলতরঙ্গ' প্রতি বছরই শরতের এই রূপ-লাবণ্যকে ক্যাম্পাসে বরণ করে নিতে নিয়মিতভাবে 'শরৎ শুভ্রম' আয়োজন করে আসছে, যা শিক্ষক-শিক্ষার্থী সকলের মাঝেই ব্যাপক সমাদৃত।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর