পিএসসি দখলের চেষ্টা থেকে সরে আসুন, নয়তো পালানোর পথ খুঁজতে হবে: এস এম ফরহাদ

আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৬ | ৬:৪৬ ০ শেয়ার
পিএসসি দখলের চেষ্টা থেকে সরে আসুন, নয়তো পালানোর পথ খুঁজতে হবে: এস এম ফরহাদ

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দলীয় লোক নিয়োগের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, সরকারকে পিএসসি দখলের চেষ্টা থেকে সরে আসতে হবে, অন্যথায় ক্ষমতা ছাড়ার পথ খুঁজতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, দলীয় লোক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া, তাতে সরকার প্রথম কয়েক ধাপে ব্যর্থ হয়েছে। সর্বশেষ বিসিএসেও অসংখ্য শিক্ষার্থীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চাকসু, ডাকসু, জাকসু ও প্রাকসুর নেতাকর্মীরা রাস্তায় নামলে তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়। এখন নানা কৌশলে দলীয় লোক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।

আমরা স্পষ্টভাবে বলছি, হয় পিএসসি দখলের চেষ্টা থেকে সরে আসতে হবে, নয়তো ক্ষমতা ছাড়ার পথ খুঁজতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী গণভোটে ৭০ শতাংশ নাগরিকের প্রত্যাশা ছিল পিএসসি, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকবে। পুলিশ কমিশনও স্বাধীনভাবে কাজ করবে। সংস্কারের বিষয়ে জনগণের এই প্রত্যাশা মেনে নিতে হবে, অন্যথায় পালানোর পথ খুঁজতে হবে।

তিনি আরো বলেন, একবার রক্ত দিয়েছি, বারবার রক্ত দেওয়ার ইচ্ছা আমাদের নেই। হয় আমাদের দাবি মানতে হবে, নয়তো ক্ষমতা ছাড়তে হবে। জামায়াতে ইসলামী সাত দফা দাবি জানিয়েছে। এসব দাবি না মানলে আগামীতে ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর