জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই দিনটি তারা বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ করে।
গত ৩০ অক্টোবর, ২০২৬ রোজ শুক্রবার দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ১৩টি উপদলে নবীন সহচর, দীক্ষিত রোভার, গার্ল ইন-রোভার, সহকারী রোভার মেট, রোভার মেট ও সিনিয়র রোভার মেট সহ প্রায় ৩০০ জন রোভার ও গার্ল ইন-রোভার অংশগ্রহণ করেন।
দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ক্যাম্পে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক আবুল কামাল আজাদ, অন্যান্য রোভার স্কাউট লিডার (আর.এস.এল) বৃন্দ এবং গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেটবৃন্দ।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল হোসেন মুন্না, মো. আরিফুল ইসলাম, আহসান হাবিব, কামরুল হাসান, ইমতিয়াজ মাহমুদ, কাজী মুসাবিরুল আলম, মো. মেহেদী হাসান, মো. রিফাত রায়হান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিল ২০২৬-২৭ এর সভাপতি অর্ণব সরকার (ডে-ক্যাম্প ইনচার্জ)। ডেপুটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে ছিলেন সম্পাদক (প্রোগ্রাম) মাহামুদুল হাসান।
স্কাউটিং এর মূলমন্ত্র "সেবা" কে ধারণ করে ভবিষ্যতে আরো সুশৃঙ্খল ও দক্ষ রোভার তৈরির প্রত্যয়ে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন