গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬ | ১১:৫৯ ০ শেয়ার
গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

আজ বুধবার বিকেল ৪টায় গোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, যৌথ গবেষণা, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় দেশের উচ্চশিক্ষার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর বৈশ্বিক দক্ষতা বৃদ্ধির জন্য আমরা আন্তর্জাতিকীকরণ, যৌথ গবেষণা এবং ওবিই কারিকুলাম বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা, সেমিনার ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আমি আশাবাদী।

পরে গোবিপ্রবি উপাচার্য সৌজন্য সাক্ষাতের জন্য বেরোবি উপাচার্যকে ধন্যবাদ জানান এবং তাকে গোবিপ্রবির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর