বার্তা বিভাগ
১৬ জানুয়ারি ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাস ও পাটওয়ারীকে কী বার্তা দিলেন মেঘনা আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। প্রার্থিতা ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকা-৮ আসনের দুই পরিচিত রাজনৈতিক মুখ—বিএনপির নেতা মির্জা আব্বাস এবং গণঅধিকার পরিষদের নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বার্তা দেন মেঘনা আলম।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র। সম্মান জানিয়ে বলবো—নতুনদের জায়গা ছেড়ে দিয়ে বিশ্রাম নিন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো—আরও শেখো।”

স্ট্যাটাসের শেষ অংশে তিনি স্পষ্টভাবে দাবি করেন, “ঢাকা-৮ এ সময় এখন মেঘনা আলমের।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মেঘনা আলম বলেন, তিনি পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধারে রাজনীতি করতে চান। পাশাপাশি কূটনৈতিকভাবে বাংলাদেশকে আরও শক্তিশালী করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখাই তার মূল লক্ষ্য।

রাজনীতিতে নতুন হলেও ঢাকা-৮ আসনে মেঘনা আলমের এই সরব উপস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০