ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থা স্পষ্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, এখনো তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি, তাই নতুন কোনো বিয়ের প্রশ্নই ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে অনুষ্ঠিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান যখন জানতে চেয়েছিলেন, তিনি কবে আবার বিয়ে করছেন, বুবলী বলেন, “শুরুতেই বলে রাখছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই আসে না।”
নিজের বৈবাহিক অবস্থার ব্যাখ্যায় তিনি বলেন, মানুষ হয় বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা; কিন্তু ‘অতীত’ বলে কোনো অপশন নেই। শাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, তবে তা ঠিকও হয়ে যায়।
বুবলী আরও জোর দিয়ে বলেন, “আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি পরিষ্কার করতে felt করলাম কারণ অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।”
পডকাস্টে বুবলী কেবল শাকিব খানের সঙ্গে সংসারের বর্তমান অবস্থা নয়, তার প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।
মন্তব্য করুন