বার্তা বিভাগ
১৭ এপ্রিল ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তির খবর এসেছে। মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চারটি ট্যাংকার জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।

জাহাজগুলোতে থাকা এই বিপুল পরিমাণ ডিজেল দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি সূত্রে জানা গেছে, দেশে দৈনিক গড়ে প্রায় সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। সেই হিসাবে এই নতুন চালান জাতীয় জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলতি সময়সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকি একটি ট্যাংকার রোববার বন্দরে ভিড়বে বলে জানা গেছে।

শুক্রবার যে তিনটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে, সেগুলো হলো— এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু। অন্যদিকে রোববার পৌঁছাবে এমটি গোল্ডেন হরাইজন নামের ট্যাংকারটি।

জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এবং সময়মতো খালাস কার্যক্রম শুরু হবে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির কারণে এমন বড় আকারের সরবরাহ দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তারা বলছেন, শুধু আমদানির ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদে জ্বালানি মজুত সক্ষমতা ও বিকল্প জ্বালানি উৎস উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১০

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১১

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১২

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৩

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৪

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৬

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৭

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৮

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৯

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০