‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

জামালপুরের ইসলামপুরে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রটোকল বা পদমর্যাদা ক্রম (ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি) লঙ্ঘনের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের ওপর এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

‎​ দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি ইসলামপুরের কৃষকদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় গাইবান্ধা ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা যখন সংসদ সদস্যদের আগে পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের নাম ঘোষণা করেন, তখনই বিপত্তি বাধে।

‎​ উপস্থিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রটোকল ভঙ্গের বিষয়টি তাৎক্ষণিক নজরে আনেন। তিনি অভিযোগ করেন, ইউএনওর দেওয়া তালিকা অনুযায়ী জনপ্রতিনিধিদের অবমাননা করা হয়েছে। এক পর্যায়ে তিনি আসন ছেড়ে উঠে গিয়ে ইউএনও নাজমুল হুসাইনের সাথে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ থাকে। পরে জেলা প্রশাসক ও প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সঞ্চালক পরিবর্তন করতে হয়।

‎​ অনুষ্ঠান সঞ্চালক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন নিজের ভুল স্বীকার করে বলেন, “ইউএনও স্যার হঠাৎ করে আমাকে তালিকাটি দিয়ে সঞ্চালনা করতে বলেন। পূর্ব প্রস্তুতি না থাকায় এই ভুল হয়েছে, যার জন্য আমরা দুঃখিত।”

‎​অন্যদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত ইউএনও নাজমুল হুসাইনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

‎​ জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মোস্তাফিজুর রহমান বাবুল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎​ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের গাফিলতি নাকি অনিচ্ছাকৃত ভুল—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

১০

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

১১

বরগুনা গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ

১৩

১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র, কাঁপছে উত্তর ইসরায়েল

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

১৫

৫ লাখ সরকারি চাকরি, শিক্ষা ও অবকাঠামোতে বড় পরিকল্পনা

১৬

সশস্ত্র বাহিনী আধুনিকায়নে বড় পরিকল্পনা: প্রধানমন্ত্রী

১৭

৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা তালিকা বাতিল: মন্ত্রী

১৮

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

১৯

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

২০