বার্তা বিভাগ
২৮ ডিসেম্বর ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই বছর পর পর্দায় ফিরছেন অপু বিশ্বাস

প্রায় দুই বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিনেমায় প্রথমবারের মতো তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতা সজলকে।

অপু বিশ্বাস জানান, ‘দুর্বার’-এর শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। তিনি বলেন, এই সিনেমায় দর্শক তাকে একেবারে নতুন রূপে দেখবেন। গল্প, চরিত্র ও উপস্থাপনায় থাকবে ভিন্নতা।

সিনেমাটি নিয়ে আশাবাদী অপু বিশ্বাস বলেন, ‘দুর্বার’-এ অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করবেন। এই ছবিতে আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।’

সজলের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সজল ভীষণ বিনয়ী এবং একজন অসাধারণ অভিনেতা। তিনি জানান, সজলের অভিনয়ের তিনি দীর্ঘদিনের ভক্ত। তাদের কাজের অভিজ্ঞতা দারুণ হয়েছে এবং দর্শক এই নতুন জুটির রসায়ন পছন্দ করবেন বলে তার বিশ্বাস। এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবেও উল্লেখ করেন অপু।

দীর্ঘ বিরতির বিষয়ে অপু বিশ্বাস বলেন, ভালো কাজের অপেক্ষাতেই তিনি সময় নিয়েছেন। দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তার ভাষায়, যেভাবে তিনি চেয়েছিলেন ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা তৈরি হচ্ছে, আর সেই কারণেই ‘দুর্বার’ দিয়ে তার ফেরা।

নতুন গল্প, নতুন জুটি আর থ্রিলার ঘরানার এই সিনেমা নিয়ে এখনই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০