বার্তা বিভাগ
২৮ ডিসেম্বর ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমানের জন্মদিনে ভাইরাল ক্যাটরিনার শুভেচ্ছা

বলিউডে একসময় সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন থেকে বাস্তব জীবনের প্রেম—সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে একসময় ছিল তুমুল চর্চা। এমনকি বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও সময়ের ব্যবধানে সেই সম্পর্কে ইতি টানে দু’জনেই। বর্তমানে ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী ও এক সন্তানের জননী। তবে সম্পর্ক বদলালেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান ও সৌজন্য যে অটুট, সেটাই আবার প্রমাণ করলেন ক্যাটরিনা।

শনিবার ২৭ ডিসেম্বর বলিউড ভাইজান সালমান খান পা রাখেন ৬০ বছরে। প্যানভেলের ফার্মহাউসে শুক্রবার মধ্যরাতে জমকালো আয়োজনে উদযাপিত হয় তার জন্মদিন। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। আয়োজন ছিল রাজকীয়—অতিথি আপ্যায়ন থেকে শুরু করে থাকা-খাওয়ার ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না। জন্মদিন উপলক্ষে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন সালমান খান।

তবে সব শুভেচ্ছার ভিড়েও আলাদা করে নজর কেড়েছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানকে বরাবরের মতো ‘টাইগার’ সম্বোধন করে ক্যাটরিনা লেখেন, “টাইগার, টাইগার, টাইগার—৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।”

ক্যাটরিনার এই শুভেচ্ছা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা অভিনেত্রীর মানসিকতা ও পরিণত আচরণের প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেন—সম্পর্ক ভেঙে গেলেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা যে সম্ভব, ক্যাটরিনা কাইফ আবারও সেটাই প্রমাণ করলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০