বার্তা বিভাগ
২৭ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অসুস্থ মায়ের ছবি শেয়ার করে দোয়া চাইলেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময় পার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

সাম্প্রতিক সময়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন সুনেরাহ। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তার মা। ছবিটির ক্যাপশনে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় তিনি লেখেন—‘আমার মায়ের জন্য দোয়া করবেন।’

এই পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনার ঢল নামে। অনেকেই তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনার কথা জানান। এক ভক্ত লেখেন, ‘মহান আল্লাহ আপনার মাকে দ্রুত সুস্থ করে দিন।’ আরেকজন মন্তব্য করেন, ‘আল্লাহ তাআলা খালাম্মাকে পূর্ণ শেফা দান করুন।’

সুনেরাহ বিনতে কামাল বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তবে ব্যক্তিগত এই কঠিন সময়ে তার এমন পোস্ট ভক্তদের আবেগাপ্লুত করেছে।

উল্লেখ্য, ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে অভিনয়ে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি। গত কয়েক বছর ধরে সিনেমা ও ওটিটি—দুই মাধ্যমেই বেছে বেছে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০