বার্তা বিভাগ
২৫ ডিসেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সার্জারির চাপ পেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের জয় মাধুরীর

বয়স ষাটের কাছাকাছি হলেও পর্দায় মাধুরী দীক্ষিতের উপস্থিতি এখনো অনুরাগীদের হৃদয়ে একই রকম আলোড়ন তোলে। বলিউডের ‘ধক ধক গার্ল’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার পেলব ত্বক, মুগ্ধকর হাসি ও স্বাভাবিক সৌন্দর্যের জন্য আজও সমানভাবে প্রশংসিত। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই ক্যারিয়ারের শুরুতে তাকে শুনতে হয়েছিল নানা কটূক্তি ও হতাশাজনক মন্তব্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত নব্বই দশকের শুরুর দিকের একটি কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে নতুন থাকার সময় অনেকেই তার নাক ও ঠোঁটের গড়ন নিয়ে প্রশ্ন তুলতেন। কেউ কেউ তাকে প্লাস্টিক সার্জারি করানোর পরামর্শও দিয়েছিলেন। মাধুরীর ভাষায়, এসব মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল এবং তিনি তখন হতাশায় ভুগতেন।

সেই সময় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়ান তার মা। ‘তেজাব’ সিনেমা মুক্তির আগে দুশ্চিন্তায় থাকা মেয়েকে সাহস দিয়ে মা বলেছিলেন—একটি ছবি হিট হলে আর কেউ খুঁত খুঁজবে না। মাধুরী জানান, কথাটি পরে হুবহু সত্যি প্রমাণিত হয়।

‘তেজাব’ ছবির বিপুল সাফল্যের পর রাতারাতি বদলে যায় পরিস্থিতি। যারা একসময় তার শারীরিক গঠন নিয়ে সমালোচনা করতেন, তারাই পরে তার সৌন্দর্যের প্রশংসায় মুখর হয়ে ওঠেন। মাধুরী দীক্ষিত বলেন, সাফল্যই ছিল সব সমালোচনার সবচেয়ে বড় জবাব।

বর্তমানে বলিউডে প্লাস্টিক সার্জারি ও কসমেটিক ট্রিটমেন্টের প্রবণতা বাড়লেও মাধুরী এখনও স্বাভাবিক সৌন্দর্যে বিশ্বাসী। তিনি মনে করেন, ঈশ্বর মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, সেভাবেই নিজেকে গ্রহণ করা উচিত।

নতুন প্রজন্মের অভিনেত্রীদের উদ্দেশে তিনি বলেন, বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে কাজের মানের দিকে মনোযোগ দেওয়া জরুরি। নিজের সেরাটা দিয়ে কাজ করলে সাফল্যই একদিন সব প্রশ্নের উত্তর হয়ে উঠবে বলে মন্তব্য করেন এই কিংবদন্তি তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০