নিজাম উদ্দীন
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত নন্দিত টিভির কর্ণধার ফজলু

দেশের জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল ‘নন্দিত টেলিভিশন’-এর কর্ণধার, বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হক ফজলুর শুভ জন্মদিন আজ। দিনটি ঘিরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও ভালোবাসার আবহ। বিভিন্ন মাধ্যমে তাঁকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও শ্রদ্ধা।

মোহাম্মদ ফজলুল হক ফজলু শুধু একজন সফল উদ্যোক্তা নন, বরং মানবিক ও অমায়িক ব্যক্তিত্ব হিসেবেও মিডিয়া অঙ্গনে সুপরিচিত। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে ‘নন্দিত টেলিভিশন’ স্বল্প সময়েই দর্শকদের কাছে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। তরুণ সংবাদকর্মী ও সংস্কৃতিকর্মীদের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

জন্মদিন উপলক্ষে নন্দিত টেলিভিশনের কিশোরগঞ্জ সদর প্রতিনিধি নিজাম উদ্দীন বলেন, ফজলু স্যার আমাদের কাছে শুধু একজন বস নন, বরং একজন দিকনির্দেশক অভিভাবক। তাঁর আন্তরিকতা, সহযোগিতা ও স্নেহ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, এমন গুণী ও উদার মানুষকে অভিভাবক হিসেবে পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়।

নন্দিত টেলিভিশন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফজলু স্যারের জন্মদিন তাঁদের জন্য নতুন প্রেরণার উৎস। সংবাদ ও বিনোদনের মাধ্যমে দেশের মানুষের পাশে থাকার যে লক্ষ্য তিনি স্থির করেছেন, তা তাঁর নেতৃত্বে আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০