বার্তা বিভাগ
২৬ জানুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খানের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন ঘিরে কয়েকদিন ধরেই সরগরম নেটমাধ্যম। এই আলোচনায় বারবার উঠে আসছে মেগাস্টার শাকিব খানের নাম, ফলে বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহলও বাড়ছে।

এই গুঞ্জনের খবর পৌঁছায় শাকিব খানের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেও। বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলেন না?”

তিনি আরও জানান, বর্তমানে কাজের ব্যস্ততার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সক্রিয় নন। এ কারণেই অনলাইন দুনিয়ায় কী আলোচনা চলছে, সে বিষয়ে তিনি অবগত নন।

অপু বলেন, “কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।”

এর আগে শবনম বুবলী নিজেও এই গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি জানান, তার নামে আজেবাজে ভিডিও তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতাও চেয়েছেন।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

এদিকে বুবলীর মা হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করায় বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। তবে নেটদুনিয়ায় আলোচনার পারদ আপাতত থামার লক্ষণ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০