বার্তা বিভাগ
১৫ জানুয়ারি ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যর্থতার ছায়া পেরিয়ে নতুন যাত্রায় তিন খান

দীর্ঘ আট বছর পর আবার এক বিন্দুতে মিলিত হচ্ছেন বলিউডের তিন স্তম্ভ—শাহরুখ খান, সালমান খান ও আমির খান। যদিও এক সিনেমায় নয়, তবে ২০২৬ সালে একই বছরে মুক্তি পাচ্ছে তিন খানের আলাদা আলাদা সিনেমা। ২০১৮ সালের পর এই প্রথম একসঙ্গে একই বছরে রুপালি পর্দায় ফিরছেন তারা।

ষাটের কোটায় পা রেখেও এই তিন সুপারস্টারকে ঘিরে দর্শকের উন্মাদনায় একটুও ভাটা পড়েনি। তবে শেষবার একই বছরে তাদের সিনেমা মুক্তির স্মৃতি খুব সুখকর ছিল না। ২০১৮ সালে মুক্তি পাওয়া সালমানের ‘রেস থ্রি’, শাহরুখের ‘জিরো’ ও আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’—তিনটিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এরপর করোনা মহামারি, দক্ষিণী সিনেমার উত্থান এবং দর্শকের ওটিটিমুখী হওয়ার প্রবণতায় বলিউডের খানের রাজত্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে সেই ধাক্কা সামলে ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়ায় হিন্দি চলচ্চিত্রশিল্প।

২০১৮ সালের ব্যর্থতার জবাব সবচেয়ে জোরালোভাবে দিয়েছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’—এই তিন সিনেমায় দুই হাজার কোটি রুপির বেশি আয় করে তিনি নিজের স্টারডমকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। এবার তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ মুক্তির অপেক্ষায় দর্শক।

অন্যদিকে সালমান খান ফিরছেন ভিন্নধর্মী সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে। এই ছবিতে নেই চেনা অ্যাকশন স্টান্ট বা সংলাপনির্ভর নায়কোচিত উপস্থিতি। বরং বরফে ঢাকা সীমান্তে নীরব লড়াইয়ের গল্পে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান তিনি।

আর মি. পারফেকশনিস্ট আমির খান দীর্ঘ বিরতির পর ফিরছেন ‘হ্যাপি প্যাটেল খাতারনাক জাসুস’ ও ‘লাহোর ১৯৪৭’ নিয়ে। এই দুই ছবিতে তিনি অভিনয়ের চেয়ে গল্প ও প্রযোজনায় বেশি গুরুত্ব দিয়েছেন।

সব মিলিয়ে, ঠিক আট বছর পর ২০২৬ সালে আবার একই বিন্যাসে ফিরছে বলিউডের তিন কিংবদন্তি। গল্প আলাদা, চরিত্র আলাদা—তবে প্রত্যাশা একটাই। প্রশ্ন হলো, এবার কি একসঙ্গে সফলতার নতুন ইতিহাস লিখতে পারবেন শাহরুখ, সালমান ও আমির?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০