জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবার্ষিকী পূর্ণ হওয়ার আগেই এই বিচ্ছেদের খবর সামনে এসেছে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান।
তিনি বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা এবং বিচ্ছিন্ন থাকছি। সঠিক সময় এলে তখন বিস্তারিত জানাব।” তাহসান আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে চাচ্ছিলেন না, তবে কিছু ভুয়া খবরের কারণে এ বিষয়ে স্পষ্ট কথা বলতে হচ্ছে।
জানা গেছে, তারা গত বছরের জুলাই থেকে আলাদা ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স কার্যকর হবে। দুপক্ষই এখন পর্যন্ত বিচ্ছেদের সঠিক কারণ প্রকাশ করেননি।
তবে ভক্তদের মধ্যে গুঞ্জন রয়েছে যে, দীর্ঘ সময় আলাদা দেশে থাকা, উভয়ের ব্যস্ত পেশাগত জীবন, তাহসানের শোবিজ জীবন ও সামাজিক মিডিয়ার চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার অমিল, বয়সের গ্যাপ এবং মানসিক দূরত্ব দূর না হওয়া—এসব মিলিতভাবে তাদের বিচ্ছেদের পথকে ত্বরান্বিত করেছে।
শোবিজ সূত্রের একাংশের মতে, তাহসান তার মেয়ে আইরা তাহরিম খানের কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আইরাকে কেন্দ্র করে মিথিলার সঙ্গে যোগাযোগ রোজা আহমেদ মেনে নিতে পারছিলেন না। এই টানাপোড়েনের ফলেই তাদের পথ আলাদা হয়েছে। তবে চূড়ান্ত সত্য কেবল তাহসান ও রোজা জানেন।
মন্তব্য করুন