বার্তা বিভাগ
১০ জানুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোজার সঙ্গে বিচ্ছেদের কথা নিশ্চিত করলেন তাহসান

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজ অঙ্গনে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর সত্য বলে নিশ্চিত করেছেন তাহসান খান।

কিছুদিন ধরেই তাহসান ও রোজার সম্পর্ক ভাঙন নিয়ে গুঞ্জন চলছিল। বিশেষ করে তাদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্তিতে দুজনকে একসঙ্গে না দেখার পর থেকেই এই আলোচনা আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে নানা প্রশ্ন উঠতে শুরু করে তাদের দাম্পত্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে তাহসান খান বলেন, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনাটি সত্য। তবে এখনই তিনি বিস্তারিত কিছু বলতে চান না। তার ভাষায়, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে সঠিক সময়েই তিনি এ নিয়ে বিস্তারিত কথা বলবেন।

কবে থেকে তারা আলাদা থাকছেন—এমন প্রশ্নের জবাবে তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই দুজনের মধ্যে আলাদা থাকার সিদ্ধান্ত হয়। সেই সময় থেকেই তারা ভিন্ন পথে হাঁটছেন। তাহসান আরও জানান, ওই সময়ের পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও গানের জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন।

বর্তমানে এই শিল্পী নিজের সময় কাটাচ্ছেন ভ্রমণ ও বই পড়ার মধ্য দিয়ে। কঠিন এই সময় পার করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গেল বছরের শুরুতে মাত্র কয়েক মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তাহসান খান। তার আগেও ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে এই শিল্পীর।

শোবিজ অঙ্গনে আলোচিত এই বিচ্ছেদ নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও, তাহসান স্পষ্ট করে জানিয়েছেন—সবকিছু নিয়ে কথা বলার জন্য তিনি আরও কিছুটা সময় নিতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০