২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে কয়েকটি কাজ করার পর হঠাৎ শোবিজ জগৎ থেকে হারিয়ে যান তিনি। দীর্ঘদিন পর্দায় না থাকলেও ভক্তদের হৃদয় থেকে তিনি কখনো হারাননি।
সম্প্রতি শায়না সোশ্যাল মিডিয়ায় ফের নজর কাড়লেন। তিনি শেয়ার করেছেন সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার ‘শীত বিলাস’ মুহূর্তের ছবি। ছবিতে দেখা যায়, নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি। খোলা চুল, মিষ্টি হাসি ও প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও হার মানিয়ে দিচ্ছে।
শায়না ক্যাপশনেও লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি’। তার এই নান্দনিক রূপ দেখে ভক্তরা মুগ্ধ। এক ভক্ত লিখেছেন, ‘তোমায় দেখলে আজও ওই গানটিই মনে পড়ে—এক জীবনে এত প্রেম পাবো কোথায়’। আরেকজন লিখেছেন, ‘শায়না যেন বিশ্বের সেরা সুন্দরী’।
দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে থাকা সত্ত্বেও শায়নার গ্ল্যামার এবং জনপ্রিয়তা অক্ষুণ্ণ। তিনি প্রবাসে স্বামী ও সন্তানসহ শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছেন। দেশে ফিরে এসেও অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই। বর্তমানে নিজের মতো করে প্রাকৃতিক ও নান্দনিক মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
শোবিজে বিতর্কমুক্ত থাকা এবং ভক্তদের প্রতি ভালোবাসা তাকে ‘জিরো হেটার্স’ তারকা হিসেবে পরিচিত করেছে। অনুরাগীরা তাকে অভিনয়ে ফেরার আহ্বান জানাচ্ছেন।
মন্তব্য করুন