বার্তা বিভাগ
৮ জানুয়ারি ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাই ফয়সালের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান ও তার ভাই ফয়সাল খান। এরপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান দৃঢ় করেছেন ‘মি. পারফেকশনিস্ট’খ্যাত আমির। কিন্তু ফয়সাল খান বলিউড থেকে প্রায় হারিয়ে যান। সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসেছেন ফয়সাল।

গত কিছুদিন ধরে একাধিক সাক্ষাৎকারে ফয়সাল তার ভাই আমির খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, আমির তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন। লাঠি-দড়ি নিয়ে তার উপর চড়াও হতেন এবং এমন পরিস্থিতি ছিল যে, প্রাণনাশের আশঙ্কাও ছিল।

ফয়সাল বলেন, “একদিন বাড়িতে একা ছিলাম। ৪০ জন লোক নিয়ে আমার উপর চড়াও হয় সে। আমাকে বলে, ‘তুমি পাগল’। আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছিল। জোর করে ওষুধ খাওয়ানো হয়। এরপর ২০ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। আমার ফোন কেড়ে নিয়ে ঘরে আটকে রাখা হয়েছিল।”

এই অভিযোগের জবাবে মুখ খুলেছেন আমির খান। তিনি বলেন, “বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে এটা সম্ভব নয়।”

আমির আরও জানান, ফয়সালের ‘মেলা’ ছবির ব্যর্থতার দুঃখ এখনো ভুলতে পারেননি। তিনি চান, ফয়সাল আবারও অভিনয়ে ফিরে আসুক। প্রয়োজনে তিনি নিজে ফয়সালের সঙ্গে সিনেমায় কাজ করতে রাজি। আমিরের ভাষায়, “যদি কেউ ওকে একা নিতে না চান, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে কাজ করতে রাজি আছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০