বার্তা বিভাগ
৮ জানুয়ারি ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পডকাস্টে প্রেমজীবনের কথা বলায় ক্ষমা চেয়েছেন অভিনেতা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি ফেসবুকে ভিডিও বার্তায় অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি তার প্রেমজীবনের কিছু ঘটনা তুলে ধরেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, “সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমন হয়েছে—মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।”

এই মন্তব্যের পর গতকাল আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন, “দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।”

তবে জোভান কালের কণ্ঠকে জানিয়েছেন, ভিডিওটি মূলত মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। তিনি বলেন, “আমি ও আমার ওয়াইফ মজা করে একটি ভিডিও বানিয়েছি। পুরো ভিডিওটি দেখলে বোঝা যাবে, এটি ‘ইটস মেড ফর ফান’। আমার বউ পাশে বসা ছিল, আমরা দুজন মিলে হাসতেছি। ক্ষমা চাওয়াও হলো দুষ্টামি হিসেবে। ভিডিওটি দেখে সবাই বুঝতে পারবেন।”

এদিকে, জোভান খুব কম সময়ে কোটি ভিউয়ের রেকর্ডও গড়েছেন। তার একটি নাটক মাত্র কিছু সময়ে কোটি ভিউ অতিক্রম করেছে। জোভান বলেন, “ফিলিংসটা খুব ভালো। দর্শকদের থেকে যে রেসপন্স পাচ্ছি, তা অসাধারণ। এই বছর আমার তিনটি কাজ এসেছে, সবই ভালো, আরেকটি রেকর্ড ভেঙেছে।”

নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে জোভান জানান, কোনো আলাদা স্ট্র্যাটেজি নেই। তিনি আগের মতোই ক্যারিয়ারের নিয়ম মেনে কাজ করবেন। জোভান বলেন, “আমি সবসময় গল্পকে প্রাধান্য দিই। গল্পের ওপর কাজ করার চেষ্টা করি, সেটিই আমার মূল ফোকাস।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০