বার্তা বিভাগ
৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজকীয় ব্রাইডাল লুকে অপু বিশ্বাস, ভক্তদের উচ্ছ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্রাইডাল ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই ঢালিউড কুইন, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অফ হোয়াইট রঙের একটি লেহেঙ্গায় সেজেছেন অপু বিশ্বাস। ভারি নেকলেস ও ইয়ারিংস, মাথায় টিকলি—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক রাজকীয় আবহ। হাতে পুরোনো দিনের একটি ক্যামেরা নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। স্নিগ্ধ মেকআপ আর মিষ্টি হাসিতে ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে এই ব্রাইডাল লুক।

ছবি পোস্ট করার পরপরই অপুর মন্তব্য ঘরে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। ভক্তরা তার নতুন এই রূপের প্রশংসা করে নানান মন্তব্য করছেন। কেউ লিখেছেন, এই পোশাকে তাকে একেবারে রানীর মতো লাগছে, আবার কেউ বলেছেন—আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।

দীর্ঘ ক্যারিয়ার পার করলেও ফ্যাশন ও ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যে তিনি এখনও অনন্য, এই ফটোশুটের মাধ্যমে সেটাই আবারও প্রমাণ করলেন অপু বিশ্বাস।

এদিকে প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন এই ঢালিউড কুইন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার প্রত্যাবর্তন হচ্ছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন ও রোমহর্ষক গেটআপে ধরা দিয়েছেন অপু বিশ্বাস, যা ইতোমধ্যে দর্শকমহলে বেশ আলোচনা সৃষ্টি করেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০