বার্তা বিভাগ
৫ জানুয়ারি ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ভারতের টেলিভিশন সম্প্রচার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে

আইপিএল থেকে বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার-সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বর্ষীয়ান অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে পারবে না, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে’। পাশাপাশি তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্ট সমালোচনা করে বলেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে’।

জানা গেছে, এই বছরের আইপিএলের জন্য কেকেআর দলে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি মূল্যে নেয়া হয়। তবে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি ও স্থানীয় উগ্রবাদীদের হুমকির কারণে বিসিসিআই ৩ জানুয়ারি মুস্তাফিজকে দলে না রাখার নির্দেশ দেয়।

মুস্তাফিজের আইপিএল দল থেকে বাদ দেওয়া নিয়ে দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। নিরাপত্তার ইস্যু দেখিয়ে একই শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি পাঠায়।

এই প্রেক্ষাপটে সরকার টেলিভিশন ও গণমাধ্যমের কাছে নির্দেশ দেয়, আইপিএল সংক্রান্ত সব সম্প্রচার বন্ধ রাখতে। সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০