বার্তা বিভাগ
৪ জানুয়ারি ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহত আশিস বিদ্যার্থী, স্ত্রীসহ শঙ্কামুক্ত

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী নতুন বছরের শুরুতেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে আসামের গুয়াহাটিতে এই দুর্ঘটনায় তার সঙ্গে আহত হন স্ত্রী রূপালি বড়ুয়াও। খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পরে ভিডিও বার্তায় নিজেরাই বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে শঙ্কা কাটান তারা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আশিস বিদ্যার্থী জানান, শুক্রবার রাতে নৈশভোজ শেষে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে আশিস বিদ্যার্থী, তার স্ত্রী রূপালি বড়ুয়া এবং মোটরবাইক চালক—তিনজনই আহত হন।

ভিডিও বার্তায় আশিস বলেন, “আমি এবং রূপালি এখন ভালো আছি। আপনারা যে আমাদের জন্য দুশ্চিন্তা করছেন, সেটা জেনে মনে হলো আপনাদের আপডেট দেওয়া প্রয়োজন। আমি পুরোপুরি ঠিক আছি। রূপালি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত মোটরবাইক চালকের খোঁজও তারা নিয়েছেন। “তার জ্ঞান ফিরেছে, আগের চেয়ে সে ভালো আছে,”—বলেন অভিনেতা।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত মোটরবাইক চালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে আশিস বিদ্যার্থী ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বিশ্রামে রয়েছেন।

দীর্ঘ অভিনয়জীবনে বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমায় শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন আশিস বিদ্যার্থী। নতুন বছরের শুরুতেই এমন দুর্ঘটনায় পড়লেও বর্তমানে তারা দুজনই শঙ্কামুক্ত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০