বার্তা বিভাগ
৩ জানুয়ারি ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫০ দেহরক্ষীর দাবি আমি করিনি, ব্যাখ্যা তানিয়া মিত্তালের

ভারতীয় রিয়েলিটি শো বিগ বস-১৯–এ তৃতীয় রানার-আপ হন তানিয়া মিত্তাল। শো চলাকালীন ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি প্রযোজক একতা কাপুরের কাছ থেকে অভিনয়ের একটি কোর্সও সম্পন্ন করেন তিনি। রিয়েলিটি শো শেষ হওয়ার পর শিগগিরই অভিনয়ে দেখা যাবে বলে জানিয়েছেন তানিয়া মিত্তাল নিজেই।

তবে এবারের বিগ বস আসরে অদ্ভুত কিছু দাবি ও আচরণের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন তানিয়া। শো চলাকালীন তার ১৫০ জনের বেশি দেহরক্ষী রয়েছে এবং শুধু বাকলাভা খাওয়ার জন্য তিনি দুবাই যান—এমন মন্তব্যের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তানিয়া মিত্তাল। বিগ বস শেষ হওয়ার পর নিজের শহর গোয়ালিয়রে ফিরে যান তিনি। পরে ‘নিউজ পিঞ্চ’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে নিজের একটি কারখানার অংশ ঘুরে দেখান তানিয়া। সেখানেই উঠে আসে আলোচিত ‘১৫০ বডিগার্ড’ প্রসঙ্গ।

তানিয়া মিত্তাল স্পষ্ট করে বলেন, তিনি কখনোই এমন দাবি করেননি। তার ভাষায়, “আমি কখনো বলিনি যে আমার ১৫০ জন দেহরক্ষী আছে। ইন্টারনেটে এমন কোনো ক্লিপও নেই, যেখানে আমাকে এ কথা বলতে শোনা গেছে। এগুলো সম্পূর্ণ বানানো গল্প।”

তিনি জানান, তার একটি পোশাক কারখানা, একটি ফার্মা কারখানা এবং একটি উপহারের কারখানা রয়েছে। তবে সব কিছু প্রকাশ্যে দেখানোর প্রয়োজন তিনি মনে করেন না। তানিয়ার দাবি, শোতে জেইশান কাদরি বিষয়টি নিয়ে মজা করেছিলেন। তিনি বলেন, “আমি বলেছিলাম, আমার ১৫০ জনের বেশি কর্মী রয়েছে। আর সেটাকেই মজা করে দেহরক্ষী বলা হয়েছে।”

ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা তার রয়েছে ঠিকই, তবে সেটি বহু বছর ধরেই চালু এবং এর সঙ্গে কোনো নির্দিষ্ট সংখ্যার সম্পর্ক নেই বলেও জানান তানিয়া মিত্তাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০