বার্তা বিভাগ
৩ জানুয়ারি ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলংকায় উড়াল দিচ্ছে ‘রাক্ষস’ টিম, থাকছে বলিউড চমক

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জোর প্রস্তুতিতে রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। গেল মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। নির্মাতা সূত্র জানিয়েছে, ‘রাক্ষস’ একটি অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে সহিংসতা, রহস্য এবং রাফ ন্যারেটিভ—যা দেশীয় সিনেমায় খুব বেশি দেখা যায় না।

ইতোমধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং শেষ হয়েছে। ঢাকার শিডিউলে টানা চার দিন শুটিং করে কলকাতায় ফিরে গেছেন সুস্মিতা চ্যাটার্জি।

নতুন খবর হলো, আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম শুটিংয়ের জন্য শ্রীলংকায় যাচ্ছে। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ শুটিং চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমাটিতে ভিলেন চরিত্রে একজন বলিউড অভিনেতাকে দেখা যেতে পারে। শ্রীলংকার শুটিং ইউনিটে তার যোগ দেওয়ার কথা থাকলেও বিষয়টি এখনো চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি। নির্মাতারা এটিকে চমক হিসেবেই রাখতে চাইছেন।

শুধু শ্রীলংকা নয়, সিনেমাটির কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি কাজ সম্পন্ন করার পর সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরেই বড় পর্দায় মুক্তি পাবে ‘রাক্ষস’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০