বার্তা বিভাগ
২ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভয় আর রোমাঞ্চের মাঝেই টিভিতে ফিরছেন মাহিরা খান

পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান আবারও ছোট পর্দায় ফিরতে যাচ্ছেন। সিনেমা ও বলিউডে কাজের পর দীর্ঘ বিরতিতে থাকা টিভি নাটকে প্রত্যাবর্তন নিয়ে তিনি যেমন উচ্ছ্বসিত, তেমনি কিছুটা ভীত বলেও স্বীকার করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিরা খান তার প্রায় ১৫ বছরের শোবিজ যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, এই দীর্ঘ সময়ে দর্শকের ভালোবাসা ও সম্মানই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। আগামী বছরেই শোবিজে তার দেড় দশক পূর্ণ হবে এবং খুব শিগগিরই তিনি টেলিভিশনে নতুন একটি কাজ নিয়ে ফিরছেন।

মাহিরার ভাষায়, টেলিভিশনে কাজ করার বিষয়টি তার জন্য কিছুটা ভয়ের হলেও একই সঙ্গে এটি রোমাঞ্চকর। কারণ, যে কাজ মানুষকে ভয় পাইয়ে দেয়, সেটিই অনেক সময় নতুন উদ্দীপনা ও সৃজনশীলতা তৈরি করে।

সাক্ষাৎকারে তিনি গত বছর মুক্তি পাওয়া ‘নীলোফার’ সিনেমায় ফাওয়াদ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভাগ করে নেন। মাহিরা বলেন, ক্যামেরার সামনে তাদের রসায়ন এক ধরনের আশীর্বাদ, যা দর্শকের কাছ থেকে বিরল ভালোবাসা ও সম্মান পেয়েছে। একে অপরের কাজ ও ব্যক্তিগত পরিসরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাই এই সাফল্যের মূল কারণ বলে মনে করেন তিনি।

এছাড়া মাহিরা তার যুক্তরাষ্ট্রে কাটানো ছাত্রজীবনের কথাও স্মরণ করেন। ক্যালিফোর্নিয়ায় কাটানো সময়কে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার মতে, আমেরিকায় বসবাস ও কাজের অভিজ্ঞতাই তাকে ব্যক্তি ও শিল্পী হিসেবে গড়ে উঠতে বড় ভূমিকা রেখেছে। প্রতি গ্রীষ্মে তিনি তার ছেলেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান এবং সেখানকার স্মৃতি ও অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নেন বলেও জানান এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০