বার্তা বিভাগ
২৮ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ বাংলাদেশি তারকাদের গায়ে দেবের পোশাক, ব্যাপার কী?

ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব অধিকারির ভক্ত অনুরাগীর সংখ্যা বাংলাদেশে কম নয়। গত ২৫ ডিসেম্বর ছিল এই তারকার জন্মদিন। জন্মদিন ঘিরে বাংলাদেশেও দেবভক্তদের নানা আয়োজনের খবর শোনা যায়। ঠিক এমন সময়েই দেবভক্তদের নজর কাড়ে এক ভিন্ন ঘটনা—দেবের পুরোনো একটি আইকনিক পোশাক পরতে দেখা যাচ্ছে ঢাকার একাধিক অভিনয়শিল্পী ও তারকাকে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায় দেব যে লাল-সাদা ডিজাইনের হুডি পরেছিলেন, সেটিই নতুন করে দেখা যাচ্ছে ঢাকাই তারকাদের গায়ে। একের পর এক অভিনেতা ও অভিনেত্রীর পরিধানে এই পোশাক সামনে আসায় সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা—হঠাৎ কেন এই হুডি?

অনেকে ধারণা করছেন, বড়দিনের উৎসবকে কেন্দ্র করেই এমন লাল-সাদা ডিজাইনের পোশাক বেছে নিয়েছেন দেশের তারকারা। অভিনেতা তৌসিফ মাহবুব, সাঈদ জামান শাওন, ফররুখ আহমেদ রেহান এবং অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে একই ধরনের হুডি পরা অবস্থায় দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এই বিশেষ পোশাকটির পরিকল্পনাকারী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ইমরুল। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই দেবের সিনেমার ভক্ত তিনি। সেই ভালো লাগা থেকেই ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির আইকনিক ড্রেসটি নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নেন। বড়দিন ও উৎসবের আমেজকে আরও রঙিন করতেই তার এই উদ্যোগ।

ইমরুল আরও জানান, তিনি সবসময় ইতিবাচক কিছু করার চেষ্টা করেন। ডিজাইনটি তৈরি করার পর দেশের অভিনেতারাও বিষয়টি দারুণভাবে গ্রহণ করেন। অনেকেই দেবের ভক্ত—এ কথা জানিয়ে তার এই উদ্যোগে সাড়া দেন তারা।

দেবের জন্মদিন, উৎসবের আমেজ আর নস্টালজিয়ার মেলবন্ধনে তাই পুরোনো সেই হুডি নতুন করে আলোচনায়—ঢাকাই তারকাদের হাত ধরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০