বার্তা বিভাগ
২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনয় ছাড়লেন শিশুশিল্পী লুবাবা, নেকাবেই নতুন পথচলা

শিশুশিল্পী হিসেবে পরিচিত মুখ সিমরিন লুবাবা আর অভিনয় কিংবা মডেলিংয়ে ফিরছেন না। সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া এই শিশু শিল্পী নিজের সিদ্ধান্তে মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছেন এবং এখন থেকে নেকাব পরেই জীবনযাপন করবেন বলে জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম জেমি।

লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান তিনি।

তবে সম্প্রতি লুবাবা মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তার মা জাহিদা ইসলাম জেমি কালের কণ্ঠকে জানান, লুবাবার নিজের উপলব্ধি থেকেই এই পরিবর্তন এসেছে। তিনি বলেন, লুবাবা এখন আর মিডিয়ায় কাজ করতে চায় না এবং মুখ দেখাবে না বলে নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় অভিনয় বা মিডিয়ায় নিয়মিত কাজ করা সম্ভব নয়।

জেমির ভাষ্য অনুযায়ী, লুবাবা ধর্মীয় বই, হাদিস ও বিভিন্ন ইসলামি গ্রন্থ পড়তে পড়তেই নিজের জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে সে কোরআন খতম দিয়েছে। ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবেই সে এই পথ বেছে নিয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত পরিসরে কিছু প্রচারণামূলক কাজে যুক্ত থাকতে পারে লুবাবা। সেক্ষেত্রে নেকাব পরেই সেসব কার্যক্রমে অংশ নেবে বলে জানিয়েছেন তার মা।

জাহিদা ইসলাম জেমি আরও জানান, আগামী রমজানে লুবাবা ওমরাহ পালন করতে মক্কায় যাওয়ার পরিকল্পনা করছে। ধর্মীয় জীবনকেই সামনে রেখে ভবিষ্যৎ এগিয়ে নিতে চায় এই সাবেক শিশুশিল্পী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০