বার্তা বিভাগ
২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন শ্রীনন্দা শংকর

টালিউডের নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শংকর নিজের দাম্পত্য জীবনের ইতি টানার খবর নিশ্চিত করেছেন। ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কলকাতায় ভারতীয় ও পার্সি—দুই রীতিতেই অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান। পরবর্তীতে তারা মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই দম্পতির এক কন্যাসন্তানও রয়েছে।

সামাজিক মাধ্যমে বরাবরই সুখী দাম্পত্য জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতেন শ্রীনন্দা। তার ফেসবুক ওয়ালে উঠে আসা ছবি ও পোস্টে কোথাও সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত মেলেনি। কিন্তু হঠাৎ করেই নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী।

রোববার (২১ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে শ্রীনন্দা শংকর জানান, তিনি ও তার স্বামী জেভ সাতারাওয়াল পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার পথে হেঁটেছেন। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের কাছে অনুরোধ জানান, এই কঠিন সময়ে যেন তাদের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানানো হয়।

শ্রীনন্দা আরও বলেন, বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা হতেই পারে, তবে এ বিষয়ে তিনি, তার সদ্য সাবেক স্বামী জেভ কিংবা তার মা, প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শংকর—কেউই কোনো প্রতিক্রিয়া জানাবেন না।

বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও শ্রীনন্দার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠেছে সম্পর্ক ভাঙার বেদনা। তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা জনপ্রিয় ভিডিও বা ছবিই দাম্পত্য জীবনের পুরো বাস্তবতা তুলে ধরে না।

উদয় শংকর ও মমতা শংকর পরিবারের উত্তরসূরি হিসেবে নৃত্যজগতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শংকর। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১১

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১২

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৪

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৫

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৭

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৮

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৯

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

২০