বেকারত্ব কমাতে উদ্যোক্তা হওয়ার আহ্বান, ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৬ | ৫:৪৪ 221 shares
বেকারত্ব কমাতে উদ্যোক্তা হওয়ার আহ্বান, ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

‎ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদেরকে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রিপেয়ারিং ফর ইয়ুর ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম মতিনুর রহমান শিক্ষার্থীদের সরকারি চাকুরীর অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিডিজবসের আয়োজনে ইবি ক্যারিয়ার ক্লাব ও আই ইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় দুইটি পর্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‎
‎সেমিনারের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও প্রধান বক্তা রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের মহাপরিচালক ড. মেহেদী হাসান, এস ই টি ইউ'র সমন্বয়ক আলাউল আলম, রূপালী ব্যাংক পিএলসির এজিএম ও হেড অব ব্রাঞ্চ আবুল কালাম আজাদ এবং বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে আড়াই হাজার শিক্ষার্থীকে ভর্তি করছি, এর মাঝে হয়তোবা ৫০০জন চাকরি পাচ্ছে। কিন্তু  ২,০০০ জন চাকরীবিহীন থেকে যাচ্ছে। ২০২৬ সালে বেকারের সংখ্যা যদি হয় ৩০ লক্ষ হয় তাহলে, আমার মনে হয় ২০৩০ সালে গিয়ে এটির সংখ্যা দাঁড়াবে ১ কোটি। এটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য এবং আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য কখনোই ভালো সংকেত হতে পারে না।
‎
‎তিনি আরও বলেন, আমাদের নিজেদের চাকরি সৃষ্টি, এন্টারপ্রেনারশিপ এবং ব্যক্তিগত পর্যায় থেকে এই জায়গাগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরি করতে হবে। আমরাই সমাজ পরিবর্তনের বড় ভূমিকা রাখতে পারি তোমাদের মাধ্যমে। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে তোমাদের মাধ্যমে।
‎

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন