বার্তা বিভাগ
২৫ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি বক্তব্যে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং বিভেদ সৃষ্টি ও ধূম্রজাল তৈরির অপচেষ্টা।

তিনি দাবি করেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক মহলও এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ২১৩টি আসনে জয়লাভ করে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন একটি স্বচ্ছ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

জামায়াতকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাদের অতীত ইতিহাস দেশবাসীর জানা আছে এবং জনগণ সচেতনভাবেই তাদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেন রাজনৈতিকভাবে তাদের নির্মূল করা যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে।

এসময় তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে এবং দেশকে আবার স্বৈরাচারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

সবশেষে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১০

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১১

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১২

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৩

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৪

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৫

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৭

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৮

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৯

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

২০