দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

পার্বত্য জেলার খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ডিলার নাই, ট্যাগ অফিসারও নাই- তাহলে টিসিবি পন্য বিতরন করছে কারা?

স্থানীয়দের অভিযোগ, লভ্যাংশ ও টিসিবি পন্য দেওয়ার কথা বলে টাকা নিয়ে হঠাৎ করে গা-ঢাকা দেন ডিলার জহিরুল ইসলাম। তার বিরুদ্ধে গত ২০২৪ ইং সনের রমজানে মাসে খাগড়াছড়ি সদরে টিসিবি মালামাল অবৈধভাবে মুদি দোকানে বিক্রি করার অভিযোগ ও রয়েছে। যার কারনে কিছুদিন তার ডিলার স্থগিত রেখেছিলো প্রশাসন। কিন্তু তিনি পুনরায় হাইকোর্টের মাধ্যমে ডিলারসীপ ফিরে পেয়ে মুদি দোকানে মালামাল বিক্রিসহ স্থানীয়দের কাছ থেকে মালামাল দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করেন। এতে করে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জালিয়াপাড়া টিসিবির ট্যাগ অফিসার রমনি ত্রিপুরার কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- বিষয়টি সম্পর্কে অবগত নন এবং ডিলার ছাড়া যে টিসিবি পন্য বিতরন করা হচ্ছে সেটিও তিনি জানেন না ও ডিলারের অনুপস্থিতও তিনি জানেন না। এতে পুরো কার্যক্রম নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।
এদিকে এলাকাবাসীর প্রশ্ন—ডিলার না থাকলেও কীভাবে টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে? তাহলে কারা এই পণ্য উত্তোলন করছে এবং কার মাধ্যমে বিতরণ করা হচ্ছে? সাধারণত টিসিবির পণ্য বিতরণ করা হয় সরকারি তত্ত্বাবধানে নির্ধারিত ডিলারের মাধ্যমে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী।
এক্ষেত্রে ডিলারের অনুপস্থিতিতে অন্য কারও মাধ্যমে পণ্য বিতরণ করা হলে তা নিয়মবহির্ভূত হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসীর অর্থ আত্মসাতের বিচার, প্রকৃত দায়ীদের শনাক্ত এবং সঠিকভাবে টিসিবি পণ্য বিতরণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা মনে করেন, বিষয়টি দ্রুত তদন্ত না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনিয়ম ঘটতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১০

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১১

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১২

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৩

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৪

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৬

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৭

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৯

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

২০