বার্তা বিভাগ
২৪ এপ্রিল ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করেছেন।

শুক্রবার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, গত বছরের ডিসেম্বর থেকেই তিনি প্রস্টেট ক্যানসার-এর চিকিৎসা নিচ্ছিলেন।

নেতানিয়াহু জানান, শুরুতে বিষয়টি গোপন রাখা হয়েছিল। তার দাবি, ইরান যেন এই তথ্যকে রাজনৈতিক অপপ্রচার বা কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি এতদিন বিষয়টি প্রকাশ করেননি।

জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করানো হয়। সে সময় অস্ত্রোপচারের তথ্য জানানো হলেও ক্যানসারের বিষয়টি গোপন রাখা হয়।

সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকরা জানান, নেতানিয়াহুর প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়েছিল। তবে দ্রুত চিকিৎসার ফলে এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।

চিকিৎসকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, রোগটি প্রাথমিক পর্যায়েই ধরা পড়ায় সফলভাবে চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও ঝুঁকিমুক্ত।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। ছোট একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা পুরোপুরি সেরে গেছে।’

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজের অসুস্থতার তথ্য প্রকাশ করলে তা শত্রুপক্ষের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারত। তাই সঠিক সময়ের অপেক্ষা করে এখন তা প্রকাশ করা হয়েছে।

বর্তমানে তিনি পূর্ণোদ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০