রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ
২৫ এপ্রিল ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় তিন ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে কাইয়ুম ইসলাম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় সলঙ্গা থানার দত্তকুশা কালিপুর গ্রামে কৃষি জমি খনন করে মাটি বিক্রি করছে ইটভাটায়। এসব টপ সয়েল কেনার ক্ষেত্রে গড়ে উঠেছে সিন্ডিকেট। এক্সকাভেটর দিয়ে জমির টপ সয়েল কেটে ১০/১৫ ফুট গভীর জলাশয়ের ফলে ভেঙে পড়ছে আশপাশের ফসলি জমিসহ বসত ভিটা। ফলে বাধ্য হয়েই কৃষক জমি বিক্রি করে দিচ্ছেে এই মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে।
এভাবেই একে একে কমে যাচ্ছে চাষাবাদযোগ্য জমি। এতে যেমন জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জমির উর্বরতা। অন্যদিকে ট্রলিতে বা ট্রাকে করে মাটি নেওয়ার ফলে ভেঙে যাচ্ছে গ্রামীণ কাঁচা-পাকা সড়ক। দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। এসব যানবাহনের নেই কোনো বৈধতা। এসব চালায় অপ্রাপ্ত বয়সের চালকরা, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে তা ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পরবে না। কিন্তু এর প্রয়োগ না থাকায় ভাটার মালিকরা বেপরোয়া। তারা মানছে না এ আইন। এছাড়া অবৈধ ভাটার বিরুদ্ধেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। মানা হচ্ছে না নীতিমালা, দিন দিন তিন ফসলি জমির কেটে নেওয়া হচ্ছে মাটি।

স্থানীয় অনেকে জানান, বাশিদবকোল,জোনজালী পাড়া,দত্তকুশা কালিপুর এলাকা জুরে দিনে রাতে কৃষি জমি খনন করছে সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইয়ুম ইসলাম প্রভাবশালি হওয়ায় কেই কিছু বলতে পারে না।

এবিষয়ে সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইয়ুম ইসলাম কে কল দিলে সে বলে এটা আমার পয়েন্ট বলে ছত্রদলের আরেক নেতার কাছে ফোন ধরিয়ে দেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী জানান,ফসিল জমির শ্রেনী পরিবর্তন করার কোন সুযোগ নেই, সে যেই দলেরই হোক, ফসিল জমির শ্রেনী পরিবর্তন করে অবৈধ ভাবে পুকুর খনন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১০

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১১

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১২

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৩

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৪

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৫

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৭

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৮

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৯

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

২০