বার্তা বিভাগ
২৫ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

দেশীয় উদ্ভাবনে তরুণদের নতুন সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক কলেজছাত্র। আর সেই উদ্ভাবনকে সরাসরি উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজছাত্র রিজওয়ান রশীদের তৈরি গো-কার্ট বা রেসিং কারটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শুধু দেখেই থেমে থাকেননি, বরং নিজেই গাড়িটি চালিয়ে দেখেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন উদ্ভাবক রিজওয়ান রশীদসহ অন্যান্য তরুণ উদ্ভাবকরা। তাদের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণদের এমন উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে প্রযুক্তি খাতে বড় ভূমিকা রাখতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকা দিয়ে স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় এই গো-কার্টটি তৈরি করেন রিজওয়ান রশীদ। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই গাড়িটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে নির্মিত।

বিশ্লেষকদের মতে, এমন উদ্ভাবনী উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভাবনাকেও তুলে ধরে।

সরকারের সরাসরি উৎসাহ পেলে ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবন আন্তর্জাতিক পর্যায়েও জায়গা করে নিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১০

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১১

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১২

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৩

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৪

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৫

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৭

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৮

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৯

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

২০