বার্তা বিভাগ
২৫ এপ্রিল ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জামায়াত ও বিএনপির মধ্যে কথার লড়াই। বিএনপিকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত এক জাতীয় সমাবেশে তিনি বলেন, “আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। কিন্তু হাজার চেষ্টা করলেও আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, বরং দুর্বল আওয়ামী লীগ হতে পারেন।”

তিনি অভিযোগ করেন, বিএনপি এখন সেই পথেই হাঁটছে, যেই পথে আগে আওয়ামী লীগ বিরোধীদলকে ব্যঙ্গ-বিদ্রুপ করত। তার ভাষায়, “আজকে তারা কোথায়? অথচ আপনারা সেই একই কাজ শুরু করেছেন।”

গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, একটি নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে বিএনপি তা গ্রহণ করেছে, কিন্তু ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় তারা মানতে চায় না—যা লজ্জাজনক ও দুঃখজনক।

ডা. শফিকুর রহমান দাবি করেন, এই গণভোটের রায় বাস্তবায়ন হলেই দেশ থেকে প্রকৃত অর্থে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ বিদায় নেবে।

এসময় তিনি আওয়ামী লীগের অতীত শাসনামল টেনে বলেন, দলটি লাঠিয়াল বাহিনীর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে কর্তৃত্ব কায়েম করেছিল, কিন্তু তাদের দুঃসময়ে কেউ পাশে দাঁড়ায়নি।

বিএনপির বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ এনে তিনি বলেন, দলটি এখন নিজেদের ইশতেহারের বিরোধিতা করছে এবং প্রতিটি বিষয়ে অযৌক্তিক বিরোধিতা করছে।

সবশেষে বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, “এই জুলাইয়ের আত্মত্যাগ না হলে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। কিন্তু এখন আপনারা সব ভুলে গেছেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১০

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১১

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১২

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৩

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১৪

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১৫

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৬

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৭

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৮

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৯

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

২০