সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সংগঠন ‘সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিরাজগঞ্জ (TCAS)’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলরুমে আয়োজিত সভায় ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান শেখ (এখন টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম শাহরীয়ার রাফি (যমুনা টেলিভিশন)।
অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি অমৃত সেন (সময় টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক রাহুল রায় (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন (চ্যানেল ওয়ান), দপ্তর সম্পাদক রিপন হোসেন (দেশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন (গ্লোবাল টেলিভিশন, উল্লাপাড়া), অর্থ সম্পাদক জুবায়ের হোসেন (মাছরাঙ্গা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল-আমীন (গ্লোবাল টেলিভিশন, রায়গঞ্জ), জাকারিয়া হোসেন (কালবেলা) ও আব্দুল আলীম তালুকদার (ডিবিসি নিউজ)।
এছাড়াও সদস্য হিসেবে আছেন নাজমুল ইসলাম (চ্যানেল ২৪), জাহিদ হোসেন (আর টিভি), কাওসার হোসেন (স্টার নিউজ), ইউসুফ হোসেন (বাংলা টিভি), জয় কুমার, জায়েদ খান (মাই টিভি), লিখন হোসেন (একাত্তর টিভি,উল্লাপাড়া) ও শাহেদ হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। সভায় জেলার বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি ইমরান ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি জানান, সংগঠনটি পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের অধিকার সংরক্ষণ এবং ক্যামেরা জার্নালিস্টদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ, কর্মশালা ও বিভিন্ন পেশাভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরা জার্নালিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম সময়ের দাবি ছিল, যা এই কমিটির মাধ্যমে পূরণ হলো।
মন্তব্য করুন