ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু আগে তারা স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ এবং সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু গণমাধ্যমকে জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার সকাল সাড়ে ১০টার আগেই স্মৃতিসৌধে পৌঁছান।
তিনি আরও জানান, শ্রদ্ধা নিবেদন শেষে তারা প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
মন্তব্য করুন