বার্তা বিভাগ
১৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

রান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে যে সাতটি দাবি করেছেন, সেগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, এই ধরনের ‘মিথ্যা প্রচারণা’ দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধেও সফল হয়নি, আলোচনাতেও কোনো অগ্রগতি অর্জন করতে পারবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, যদি ইরানের ওপর অবরোধ অব্যাহত থাকে, তাহলে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা হবে না। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত নিয়ম এবং অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে।

গালিবাফ স্পষ্ট করে দেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটের নিয়ম সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারণ করা যায় না।

এর আগে একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে একাধিক দাবি করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই এবং খুব দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খোলা রাখতে এবং ভবিষ্যতে আর কখনো বন্ধ না করতে সম্মত হয়েছে। পাশাপাশি তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের ক্ষেত্রে বহাল থাকবে যতক্ষণ না দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়।

এছাড়া ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে রাজি হয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের বিষয়েও সম্মতি দিয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এসব দাবির তীব্র বিরোধিতা করা হয়েছে এবং সেগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, আলোচনায় অগ্রগতি হলেও এখনো দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি রয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০