বার্তা বিভাগ
২০ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১২টায় বগুড়া পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

ঘোষণাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করলাম। এখন আপনাদের দায়িত্ব শহরকে পরিষ্কার রাখা।” তিনি নাগরিকদের পরিচ্ছন্ন শহর গঠনে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ বিভিন্ন সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা এবার আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহর নতুন এক নগর ব্যবস্থাপনার পথে প্রবেশ করলো।

ঘোষণার পর থেকেই শহরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও মিছিলের মাধ্যমে নাগরিকরা তাদের প্রতিক্রিয়া জানান।

নাগরিক সমাজ ও ব্যবসায়ী মহল এই সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলছেন, এতে বগুড়ায় নতুন বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। কৃষি, পরিবহন, স্বাস্থ্য ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শহরে দীর্ঘদিন ধরেই আধুনিক নগর সেবার দাবি ছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, এখন সিটি কর্পোরেশন হওয়ার ফলে বড় পরিসরে উন্নয়ন প্রকল্প গ্রহণ, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা ডিজিটালাইজেশনের সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০