নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলার ইটনা ও সদর থানায় দায়েরকৃত দুটি পৃথক মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ এপ্রিল (রবিবার) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব কর্মকর্তারা।​ইটনায় বৃদ্ধ হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার
​ইটনা থানার আলোচিত হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মো. সাব্বির হোসেন (২২), মজিবুর রহমান (৫৫), মো. সজিব মিয়া (২৬) এবং শাহ আলম (৫২)।
দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে ইটনা থানার মধ্যগ্রামে মুরগির খামারে থাকা আইয়ুব আলী (৬৮) কে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে কামরুল হাসান বাদী হয়ে ইটনা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৮) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি, বগুড়া ক্যাম্পের সহায়তায় ১৯ এপ্রিল রাত ২টা ৪০ মিনিটের দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
​কিশোরগঞ্জ সদর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত আসামির নাম জাহেদ (৩৮)।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১১ মার্চ ২০২৬ তারিখ রাতে সদর থানাধীন তেরহাসিয়া এলাকায় বাদী ইকরামুল হাসান অনিক ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় ইকরামুল হাসান ও তার বাবা আবু কালামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-৩২) দায়ের করা হয়।
​অভিযুক্ত জাহেদ পলাতক থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ এপ্রিল দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন নিয়ামতপুর বাজার এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১০

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১১

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১২

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৩

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৪

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

১৫

চীনের আনহুই প্রদেশের ভাইস- গভর্নর সান ইয়ং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুস্ঠিত

১৬

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৮

সরকারের ওপর জনগণের আস্থা বাড়ছে: প্রেস সচিব

১৯

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

২০