বার্তা বিভাগ
১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিম ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, পশ্চিম ইরাকের আকাশে কেসি‑১৩৫ মডেলের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়।

ঘটনার পর ওই এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। তবে বিমানটি ‘বন্ধুসুলভ আকাশসীমা’তে উড়ছিল বলে জানিয়েছে সেন্টকম। ফলে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনার সঙ্গে শত্রুপক্ষের হামলা বা নিজেদের গুলিবর্ষণের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। সম্ভাব্য কারণ হিসেবে আকাশে দুটি বিমানের সংঘর্ষের বিষয়টিও আলোচনায় এসেছে।

এ বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেস সদস্য জিম হাইমস। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এত দ্রুত নির্ধারণ করা সম্ভব নয়। তবে বিমানে থাকা ক্রুরা নিরাপদ আছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে শক্তিশালী সামরিক বাহিনীতেও দুর্ঘটনা ঘটতে পারে এবং সম্ভবত এখানে তেমনই কিছু ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, রিফুয়েলিং ট্যাংকার বিমান যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের বিমান আকাশে থেকেই যুদ্ধবিমান ও বোমারু বিমানকে জ্বালানি সরবরাহ করে, ফলে তারা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়।

বর্তমানে মার্কিন বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের বহরে প্রায় ৪০০টির মতো রিফুয়েলিং ট্যাংকার বিমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০