আলমগীর হোসেন, কালিগঞ্জ
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিষ্ণুপুর বোরো ধানের সবুজ সমারোহে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আশার আলো

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের দিগন্তজোড়া সবুজে ভরে উঠেছে বোরো ধানের ক্ষেত। সূর্যোদয়ের কোমল আলোয় চিকচিক করছে পানিভরা জমি, আর তার বুক চিরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নবীন ধানের চারা।

অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিরলস পরিশ্রমে চলতি মৌসুমে বোরো আবাদে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সময়মতো চারা রোপণ ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় ক্ষেতের অবস্থা বেশ ভালো।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই কম হলে ফলন আশানুরূপ হবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে সার ও কীটনাশকের দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই।

বিষ্ণুপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু সবুজ আর সবুজ। ভোরের কুয়াশা আর সন্ধ্যার সোনালি আলোয় বোরো ক্ষেত যেন এক অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা অব্যাহত থাকলে এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান দৈনিক দৃষ্টিপাত কে বলেন চলতি মৌসুমে বিষ্ণুপুর বোরো আবাদ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। মাঠ পর্যায়ে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। যাতে কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক ফলন নিশ্চিত করতে পারেন।

সব মিলিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের বোরো ক্ষেত এখন শুধু ফসলের আশাই নয়, গ্রামীণ জীবনের সৌন্দর্য ও সম্ভাবনারও প্রতীক হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০