জুলিয়া জাহান
২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালকিনিতে মাছের পোনা অবমুক্ত করল উপজেলা প্রশাসন

মাদারীপুরের কালকিনি উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ১৩টি জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর ফলে স্থানীয় জনগণ উপকৃত হওয়ার পাশাপাশি বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এসময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্তসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, “দেশীয় মাছ সংরক্ষণ এখন সময়ের দাবি। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে যেমন মাছের উৎপাদন বাড়বে, তেমনি সাধারণ মানুষও সহজে পুষ্টিকর খাদ্য হিসেবে মাছ পাবে।”

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান জানান, সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। নিয়মিত এই ধরনের কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে স্থানীয়ভাবে মাছের ঘাটতি কমে আসবে।

প্রসঙ্গত, উপজেলার প্রাকৃতিক জলাশয়গুলোতে একসময় প্রাচুর্য্য ছিল দেশীয় প্রজাতির মাছের। তবে বিভিন্ন কারণে সেগুলোর উৎপাদন কমে যায়। সরকারিভাবে নেওয়া এই পদক্ষেপ স্থানীয় মৎস্য খাতকে আরও এগিয়ে নেবে বলে আশা স্থানীয়দের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০