বার্তা বিভাগ
১৫ ডিসেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কন্যার জন্য ভক্তদের কাছে দোয়া চাইলেন ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তার পরিবারে নতুন সদস্য এসেছে। সম্প্রতি তিনি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে জানিয়েছেন, তার কন্যা সন্তানের আকিকা সম্পন্ন হয়েছে।

ইমরান লিখেছেন, “গতকাল আমাদের জীবনের এক সুন্দর অধ্যায় পূর্ণ হলো। আমার মেয়ের আকিকা সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের রাজকন্যা মাহনূর মাহমুদুল ইনায়াকে। দোয়া রাখবেন সবাই।”

পোস্টে ভক্তরা কমেন্ট করে মেয়ের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, “দোয়া ও শুভকামনা সব সময়ের জন্য।” আরেকজন বলেছেন, “অনেক অনেক দোয়া রইলো মামনিটার জন্য। দোয়া করি আপনার মতোই উজ্জ্বল নক্ষত্র হোক সোনামণিটা।”

ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে তিনি আরও পরিচিত হন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন। ২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। সেই থেকে গানই তার পেশা ও পরিচয়ের মূল মাধ্যম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০