বার্তা বিভাগ
১৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছয় বছর গোপন বিচ্ছেদ, প্রকাশ্যে অপু-মোমরেনাজ

ছয় বছর আগে ভেঙেছে অভিনেতা রাশেদ মামুন অপু এবং নিউজ প্রেজেন্টার মমরেনাজ মোমের সংসার। দীর্ঘদিন গোপন রাখা এই তথ্য আজ রবিবার প্রকাশ্যে এসেছে।

দুজনই জানান, তাদের বিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রেমের পরিণতি। রাশেদ মামুন অপু বলেন, “সিদ্ধান্তটি দুজনে আলোচনা করেই নিয়েছি। কারণ জীবনে সবারই ভালো থাকা জরুরি।”

মমরেনাজ মোম জানিয়েছেন, অনেক আগেই দাম্পত্য জীবনের ইতি টানা হলেও সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল। ফেসবুকে তিনি লিখেছেন, “গোপনীয়তা দুজনের জন্যই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। তাই আমরা আমাদের সিদ্ধান্ত পরিষ্কারভাবে প্রকাশ করছি। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হওয়া নয়।”

অপুর সঙ্গে তাদের এক ছেলে রয়েছে। অপু জানিয়েছেন, ছেলে তার সঙ্গে থাকবে এবং এ বিষয়ে বেশি আলোচনা করতে চাননি। তিনি একটি স্ট্যাটাসে ঘটনার কথা জানিয়েছিলেন, যা বর্তমানে ‘অনলি মি’ করে রাখা আছে।

রাশেদ মামুন অপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে থিয়েটারের সঙ্গে যুক্ত হন এবং ঢাকায় এসে গিয়াস উদ্দীন সেলিমের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরে নিজে চারটি নাটক পরিচালনা করেন এবং অভিনয়ে এসে রাতারাতি তারকা হন। বর্তমানে তিনি ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০