বার্তা বিভাগ
১২ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুঞ্জন উল্টে দিল সাক্ষাৎকার: মিথিলা–সৃজিত এখন মুম্বাইয়ে একসঙ্গে

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে—তারা নাকি এক ছাদের নিচে থাকেন না, এমনকি বিচ্ছেদের পথেও এগোচ্ছেন! মিথিলার কৌশলী উত্তরগুলো এ আলোচনা আরও জ্বালিয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত তার এক ভিডিও সাক্ষাৎকার যেন পুরো চিত্রটাই উল্টে দিয়েছে।

জানা গেছে, মিথিলা বর্তমানে ভারতের মুম্বাইয়ে আছেন এবং সঙ্গেই আছেন সৃজিত মুখার্জি। ঠিক কবে তারা সেখানে গেছেন তা পরিষ্কার না হলেও এক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাৎকারে মিথিলা জানান, “ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি; এবার হলো। আমরা বেড়াতে গিয়েছি, আইরার সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম সবাইকে। গতবছর শেষ দেখা হয়েছিল, এরপর আর হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। খুব ঘোরাঘুরি হয়নি।”

মুম্বাই ঘোরার প্রসঙ্গে তিনি বলেন, “এখনও বোম্বেতে কিছুই দেখিনি। গেটওয়ে অফ ইন্ডিয়া দেখাতে বললাম। সৃজিত আমাকে বলল, ‘ওটা এখন বন্ধ, কাপড় দিয়ে ঢেকে রেখেছে।’ আমি ভাবলাম, এত বড় জায়গা কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? পরে গুগল করে দেখি—আসলে আমাকে বোকা বানাচ্ছিল। সবসময়ই ও এমন করে!”

ক্যারিয়ার ও ব্যক্তিজীবন দুই ক্ষেত্রেই আলোচনায় থাকেন মিথিলা। বিশেষ করে সৃজিতের সঙ্গে তার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রায়ই। বিচ্ছেদের খবর সামনে এলে এক পডকাস্টে মিথিলার রহস্যময় মন্তব্য তা আরও উসকে দিয়েছিল।

সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি, ভিসাও নেই।” সঞ্চালক সরাসরি জানতে চাইলে—সৃজিত কি এখনো তার স্বামী? মিথিলা তখন বলেন, “এটা যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” তবে যোগ করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নাম আছে।”

বর্তমান সাক্ষাৎকারে একসঙ্গে সময় কাটানোর তথ্য প্রকাশের পর বিনোদন পাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে—তাহলে কি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০