বার্তা বিভাগ
১০ ডিসেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের পাশে নায়িকা সোনিয়া

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। মেয়ের বাসায় পরিবারের সঙ্গেই কাটছে তার চিকিৎসার এই সময়টা। আর তাকে দেখতে গেলেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সোনিয়া—যার সঙ্গে কাঞ্চনের অভিনয়জুটি না হলেও দীর্ঘদিনের সহকর্মিতার সম্পর্ক রয়েছে।

ইংল্যান্ডে কর্মব্যস্ততার কারণে অনেকদিন ইলিয়াস কাঞ্চনকে দেখতে যেতে পারেননি সোনিয়া। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে দেখা করতে গিয়ে বেশ আবেগী হয়ে ওঠেন তিনি। ফেসবুকে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে সোনিয়া জানান, কাঞ্চনের চিকিৎসায় কিছুদিন বিরতি চলছে, তবে আগামী সপ্তাহেই আবার চিকিৎসা শুরু হবে।

তিনি আরও বলেন, কাঞ্চন স্বাভাবিকভাবেই কথা বলছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সোনিয়ার ভাষ্য, “ভাইয়ার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। ওনার পরিবারের সঙ্গেও সময় কাটালাম। ডাক্তাররা পরামর্শ না দেওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। আপাতত বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।”

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের পরিবার—মেয়ে, জামাই ও নাতি-নাতনিদের সঙ্গে থাকছেন। তার স্ত্রীও রয়েছেন সঙ্গে। সোনিয়া সবাইকে অনুরোধ করেছেন, কোনো ধরনের গুজব না ছড়িয়ে বরং অভিনেতার সুস্থতার জন্য দোয়া করতে।

দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে থাকা সোনিয়া এখন স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। অতীতে ‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’সহ বেশ কিছু ছবিতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করলেও কখনো জুটি বেঁধে কাজ করেননি তারা। তবে সহকর্মীর প্রতি মমতা এবং মানবিক টান এবার হাসপাতালের বিছানার পাশেই তাদের আবার কাছে এনে দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০